রাস্তায় দাঁড় করানো যাবে না শিক্ষার্থীদের
পরিদর্শনকারী বা সংবর্ধিত ব্যক্তির সম্মানার্থে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না- এই মর্মে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রাণালয়। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত ২০১৭ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না।
এছাড়া সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান দেখানোর জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না বলেও এতে নির্দেশনা দেয়া হয়েছে।
ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২০১৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।
এছাড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.moedu.gov.bd) এটি প্রকাশ করা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 