News Bangla 24 BD | হজের প্রাক-নিবন্ধন শুরু হবে ১৫ জানুয়ারি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হজের প্রাক-নিবন্ধন শুরু হবে ১৫ জানুয়ারি


২০১৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। ২০১৬ সালের প্রাক-নিবন্ধিতরা আগামী বছরের হজে অগ্রাধিকার পাবেন। চলতি বছরের প্রায় ৪০ হাজার প্রাক-নিবন্ধিত হজযাত্রী রয়েছেন। চলতি বছর প্রথমবারের মতো ‘হজ ই-সার্ভিস’-এর আওতায় হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন ব্যবস্থা চালু করে সরকার।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করেন। এরপর হজ প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন করে এ বছর বাংলাদেশের নাগরিকরা হজে গেছেন।

আগামী হজের ক্ষেত্রেও জেলা প্রশাসক অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, পৌর ডিজিটাল সেন্টার, সিটি করপোরেশন ডিজিটাল সেন্টার, হজ পরিচালকের অফিস ও হজ এজেন্সি থেকে প্রাক-নিবন্ধন করা যাবে।

প্রাক-নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের কম হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ), পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল ফোন নম্বর প্রয়োজন হবে।সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করেছেন।

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে মঙ্গলবার (২০ ডিসেম্বর) প্রাক-নিবন্ধন কার্যক্রমের সংঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মসূচিতে ধর্মমন্ত্রী এসব তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ