News Bangla 24 BD | নারায়ণগঞ্জে কেন্দ্রে বিশৃঙ্খলা হলে গুলি: ডিআইজি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে কেন্দ্রে বিশৃঙ্খলা হলে গুলি: ডিআইজি


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর পুলিশ লাইন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিআইজি নুরুজ্জামান বলেন, ‘আইনে জনগণের জানমালের নিরাপত্তা ও আত্মরক্ষায় গুলি চালানোর বিধান রয়েছে। নির্বাচনে কেউ ভোটকেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই বা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়বে। যদি কোনো পুলিশ সদস্য গুলি না ছোড়ে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের চাহিদার অতিরিক্ত ফোর্স দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে আরও দেওয়া হবে।

নির্বাচন ঘিরে নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে নয় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কে সরকারি দল বা কে বিরোধী দল- এটা দেখার সময় নেই। সুষ্ঠু নির্বাচন ও নাগরিকদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সব পদক্ষেপ নেবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানে আইনের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের বলা হয়েছে, কারও সঙ্গে খারাপ ব্যবহার না করে সবাইকে সম্মান দিয়ে কাজ করুন।’

এ সময় অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন উপস্থিত ছিলেন।

২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ