নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক, মেনে নেবেন। তবে লড়াই করেই এই নির্বাচনে জয়ের আশা প্রকাশ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার পর শহরের ব্যাপারীপাড়ায় শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আইভী। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘ভোট দিয়েছি। এখন নির্বাচনের পরিবেশ ঘুরে ঘুরে দেখবো। এখন পর্যন্ত পরিবেশ শঙ্কামুক্ত। ফলাফল যাই হোক সেটি মেনে নেবো।’ আইভী আরও বলেন, ‘নির্বাচন মানেই লড়াই। আমি লড়াই করেই জিতব।’
সকাল নয়টার দিকে শহরের দেওভোগ এলাকার বাড়ি থেকে আইভী বের হন। বাবার কবর জিয়ারত করে ভোটকেন্দ্রে যান তিনি।
শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে আইভী যখন পৌঁছান, তখন সেখানে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন আইভীর সমর্থকেরা। এক সমর্থকের পরনে ছিল আইভীর ছবিসহ টি-শার্ট। তাতে লেখা, ‘নাই শঙ্কা, নাই ভয়, নগর হবে শান্তিময়’।
এই কেন্দ্রে ভোট দিতে আসা আরেক শারীরিক প্রতিবন্ধী ভোটার রুমা (৪০) বলেন, ‘আইভী আপাকে ভোট দেবো। এসব কেন্দ্রে ঝামেলা দেখবেন কী করে, এখানে আইভী আপা আসবেন।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 