নাসিক নির্বাচনে সরকারী ও বেসরকারীভাবে আইভী এগিয়ে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণের পর এখন গণনা চলছে। রির্টানিং কর্মকর্তার তথ্যমতে ১৭৪ কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। ফলাফলে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৪৩,২২৪ ভোট। অপরপক্ষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ২৫,৯১৫ ভোট।
বেসরকারী তথ্যমতে ১৭৪ কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। ফলাফলে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১,৫৬,০২৫ ভোট। অপরপক্ষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৫৭,৭৪৬ ভোট।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে সংঘর্ষেরশঙ্কা থাকলেও নির্বিঘ্নে ভোট গ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে টানা ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সিটি করপোরেশনের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভয় ভীতি ছাড়াই ভোটরেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সুষ্ঠুভাবে ভোট হয়েছে। নৌকার বিজয় নিশ্চিত।’
বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, জনগণ যে রায় দিবে সে রায়ই মেনে নেবো।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, ‘নারায়ণগঞ্জবাসী সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভয় ভীতি ছাড়াই ভোটরেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 