News Bangla 24 BD | নারায়ণগঞ্জে নৌকার জয় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ফের বিজয়ী হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। বেসরকারিভাবে প্রাপ্ত সর্বশেষ ফলাফলে প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে ৭৭ হাজারের বেশি ভোটে হারিয়েছেন আইভী।

নাসিকে দ্বিতীয়বার হলেও প্রথমবারের মতো দলীয় প্রতীক নৌকা মার্কায় দাঁড়িয়ে দলের জন্য জয় ছিনিয়ে আনলেন তিনি।

নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূলত লড়াই হয় প্রধান দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খানের মধ্যে।

এ নির্বাচনে যদিও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কামাল প্রধান ও কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

অন্য তিন প্রার্থী হলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল), ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ (হাতপাখা) ও ইসলামী ঐক্যজোটের ইজহারুল হক (মিনার)।

এ বিভাগের অন্যান্য সংবাদ