News Bangla 24 BD | ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা দিয়ে কৃষকের বিজয় উৎসব শুরু - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা দিয়ে কৃষকের বিজয় উৎসব শুরু


ঝিনাইদহ প্রতিনিধিঃ
“ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে চাই কৃষি উৎপাদন ও বিপণন সমবায়” এ শ্লোগানকে সামনে রেখে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল কৃষকের বিজয় উৎসব ও ঐতিহ্যবাহী লাঠিখেলা।

ঝিনাইদহে স্বাধীন কৃষক সংগঠন নামের একটি কৃষক সংগঠনের উদ্যোগে সদর উপজেলার ডেফলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ সমাবেশ ও লাঠিখেলা। অনুষ্ঠানে জেলার ২০ দলের লাঠিয়ালরা এ খেলায় অংশ নেয়। প্রদর্শণ করা হয় ঢাক-ঢোল আর বাঁশির তালে তালে লাঠির নানা কসরত।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে পেরে খুশি সব বয়সের মানুষ। ঐতিহ্য ধরে রাখা আর মানুষের আনন্দের খোরাক জোগাতেই এই আয়োজন বলে জানায় আয়োজকরা। খেলা শেষে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বাধীণ কৃষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক জয়েন উদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অিিতিছলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, সমন্বয়কারী হায়দার আলী। পরে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত নানা ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ