News Bangla 24 BD | জঙ্গি আস্তানায় অভিযান, সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গি আস্তানায় অভিযান, সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণ


রাজধানীর আশকোনার একটি ভবনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং সোয়াত টিমের অভিযানের মুখে সন্তানসহ দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাত থেকে এ ভবনে অভিযান শুরু হয়। এখনও অভিযান চলছে।

তারা হচ্ছেন, মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান এবং আরেক জঙ্গি মুসার স্ত্রী ও তার সন্তান।

সিটিটিস এক কর্মকর্তা জানান, এছাড়া ওই বাড়ির মধ্যে আরও ২-৩ জন জঙ্গি থাকতে পারে।

তিনি আরও জানান, বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমপর্ণ করতে বলা হয়। প্রথমে তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় সোয়াত টিম অভিযান শুরু করে। এক পর্যায়ে ওই দুই নারী শিশুসহ আত্মসমপর্ণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ