মৌলভীবাজারে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৪ ডিসেস্বর (শনিবার) সকাল ১০ টায় শহরের প্রেসক্লাবে নানান আনুষ্ঠানিকতার মধ্যেদিয়ে বাংলাদেশের সংবাদপত্র জগতের আলোকবর্তিকা, দেশের প্রাচীনতম দৈনিক, ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় । প্রেসক্লাব প্রাঙ্গনে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে পালন করা হয় দিবসটি । দৈনিক ইত্তেফাকের কুলাউড়া সংবাদদাতা সুশিল সেনগুপ্তের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ শাহজালাল,দৈনিক কালের কন্ঠের ষ্টাপ রিপোর্টার বিশিষ্ট ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম উমেদ আলী, দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা নজরুল ইসলাম মুহিব,প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক বকসী ইকবাল আহমেদ । মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দেশ টিভি’র জেলা প্রতিনিধি,সালেহ এলাহী কুটি।

গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ 