News Bangla 24 BD | ভবন থেকে বোমা নিক্ষেপ, ইন্সপেক্টর আহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভবন থেকে বোমা নিক্ষেপ, ইন্সপেক্টর আহত


আশকোনায় ঘিরে রাখা ভবনের ভেতর থেকে বোমা নিক্ষেপে পুলিশের এক ইন্সপেক্টর আহত হয়েছেন। আহত বোম্ব ডিসপোজাল ইউনিটের ইন্সপেক্টর শফি আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার দুপুর ১২টা ২৪ মিনিটে ওই ভবন থেকে উপর্যুপরি ২টি বোমা নিক্ষেপ করা হলে এ ঘটনা ঘটে। এরপর বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। ভেতরে থাকা এক জঙ্গি শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে পুলিশের ধারণা।

এদিকে ঘটনাস্থল থেকে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন জানান, চারজন আত্মসমর্পণের পরও তিনজন ভবনের ভেতর ছিল। তারা হলেন জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আবির, জঙ্গি ইকবালের সাত বছরের মেয়ে ও পলাতক জঙ্গি সুমনের স্ত্রী।

ভবনের ভেতর থেকে সুমনের স্ত্রী পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। এতে ইন্সপেক্টর শফি আহমেদ আহত হন। এরপর ভবনের ভেতরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে জঙ্গি ইকবালের মেয়েও আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরো জানান, জঙ্গিদের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, গোলাবারুদ, রিভলবার, আত্মঘাতী অস্ত্র রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ