News Bangla 24 BD | শাহজালালে সাড়ে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণের বার আটক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শাহজালালে সাড়ে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণের বার আটক


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট থেকে ৬ দশমিক ৬৫ কেজি ওজনের ৫৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রতিটি স্বর্ণের বার ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের। আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বলে জানিেয়েছে শুল্ক গোয়েন্দারা।

শনিবার (২৪ ডিসেম্বর) ওমানের মাস্কাট থেকে আগত আরএক্ম ৭২৪ ফ্লাইটের অভ্যন্তর থেকে ২৩এ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণ বারগুলো উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটটি শাজালালে সকাল ৯টায় অবতরণ করলে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তবে এর সঙ্গে অভ্যন্তরীণ কোন যোগসাজোশ আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাস্টমস কর্তৃপক্ষ জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ঘোষিত ২১ ডিসেম্বর থেকে মাসব্যাপী বিশেষ এনফোর্সমেন্ট এর অংশ হিসেবে এ স্বর্ণের বারগুলো আটক করা হয়েছে।

আটককৃত স্বর্ণ ঢাকা কাস্টমস হাউজ গুদামে রাখা হবে। পরে পুলিশ প্রহরায় বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেয়া হবে। পাশাপাশি এ চোরাচালানের বিষয়ে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকেও তদন্ত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ