‘সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে এক নারী জঙ্গি’
রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি সুমনের স্ত্রী। আহতাবস্থায় সে পড়ে রয়েছে বাড়ির পার্কিং স্পেসে।
এছাড়া অপর জঙ্গি তানভীর কাদেরীর ছেলে শহিদ কাদেরীকেও পড়ে থাকতে দেখা গেছে। তবে এ দু’জন মারা গেছে, নাকি জীবিত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম একথা জানিয়েছেন।
মনিরুল ইসলাম বলেন, বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোরখা পরা সেই নারী ধীরে ধীরে হেঁটে ঘরে থেকে বের হয়। তখন তাকে হাত উঁচু করতে বললে সে তা করে ফের নামিয়ে নেয় এবং বোরখা পরা থাকায় বোঝা যাচ্ছিল না তার কোমরে সুইসাইডাল ভেস্ট রয়েছে কিনা। সঙ্গে সঙ্গে সে ঘরের দরজার কাছে এসে বিস্ফোরণ ঘটায়। লুপিয়ে পড়ে মাটিতে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে শিশুসহ দুই নারী আত্মসমর্পন করলেও ভেতরে আরও তিনজন আছে বলে জানায় পুলিশ। তাদেরকে বারবার বাইরে এসে আত্মসমর্পনের আহ্বান জানানো হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 