সম্প্রীতির ঐতিহ্য আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ‘বড়দিন’ উপলক্ষ্যে রোববার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান করেছেন।
শুভেচ্ছা বিনিময় কালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এ সম্প্রীতি আমাদের আবহমান কালের ঐতিহ্য। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘জাগতিক সুখের পরিবর্তে তিনি ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পরমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক মহামতি যীশুখ্রিস্ট। তার মর্মবাণী জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ সমস্যাসংকুল বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি।’
খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের আবির্ভাব ছিল এক অবিস্মরণীয় ঘটনা বলে উল্লেখ্য করেছেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, তিনি ছিলেন মুক্তির দূত, আলোর দিশারী। পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে বহু ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মের সুমহান বাণী প্রচার করে গেছেন তিনি।
বাংলাদেশ থেকে প্যাট্রিক ডি রোজারিওর প্রথমবারের মত কার্ডিনাল হওয়ার প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, ‘এ বছর বাংলাদেশে বড়দিন উদযাপন অন্যান্য বছরের তুলনায় আরও বেশি আনন্দময় ও উৎসবমুখর। মহামান্য পোপ ফ্রান্সিস প্রথমবারের একজন বাংলাদেশিকে কার্ডিনাল নিয়োগ দিয়েছেন। এ অর্জন বহির্বিশ্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সমুজ্জ্বল করবে।’
অনুষ্ঠানে একটি সংগীত দল ক্রিসমাস ক্যারল পরিবেশন করে। বড়দিন উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে কেক কাটেন রাষ্ট্রপতি। এই সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 