ঢাকঢোল পিটিয়ে ঢাকাই ছবির ডেঞ্জারম্যান খ্যাত মনোয়ার হোসেন ডিপজল আবার প্রযোজনায় ফিরছেন। তিনি একসঙ্গে পাঁচটি ছবি প্রযোজনা করবেন তার অমিবনি কথাচিত্র থেকে। তারমধ্যে একটি হচ্ছে এক কোটি টাকা। এসব খবর আপাতত পুরান।
নতুন খবর হচ্ছে, ডিপজলের প্রযোজনায় এই ছবির নায়ক-নায়িকা হিসেবে থাকছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী এবং চিত্রনায়িকা অমৃতা। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন ছটকু আহমেদ। খবরটি নিশ্চিত করেছেন বাপ্পী-অমৃতা দুজনেই।
বাপ্পী বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে ছবির মহরত হবে সাভারের ফুলবাড়িতে ডিপজল ভাইয়ের নিজস্ব শুটিং হাউজে। আর পহেলা জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে।’
সুইটহার্ট ছবির এই নায়ক আরো বলেন, ‘এক কোটি টাকা’ ছবিতে আমি কাজ করছি এটি চূড়ান্ত। আমার বিপরীতে থাকবে অমৃতা। বাকি চারটি ছবিতে কারা করবেন সেটি আমি জানিনা। ডিপজল ভাই অনেকদিন পর আবার ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছেন এবং আমার নতুন বছরটা তার সঙ্গে শুরু হতে যাচ্ছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া। আশা করছি দারুণ কিছু হবে।’
অমৃতা বলেন, ‘ডিপজল ভাইয়ের ছবিতে কাজ করার কথা হয়েছে। আমি দারুণ এক্সসাইটেড এটা ভেবে যে তার বিগ বাজেটের একটি ছবিতে কাজ করতে যাচ্ছি।’

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! 