ঘরের ভেতর ৫টি গ্রেনেড দেখেছে পুলিশ
রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় রোববারও (২৫ ডিসেম্বর) অভিযান চালিয়েছে পুলিশ। বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোসাল টিম কাজ শুরু করে।বাড়িটির যে ঘরে নিহত ‘জঙ্গি’ কিশোর আফিফ কাদরীর লাশ রয়েছে, সেখানে পাঁচটি গ্রেনেড রয়েছে বলে জানায় পুলিশ। এর মধ্যে দুটি গ্রেনেড বিপজ্জনক অবস্থায় রয়েছে।
জঙ্গি আস্তানা পরিদর্শন শেষে কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-কমিশনার (ডিসি) প্রলয় কুমার জোয়ার্দার সাংবাদিকদের বলেছেন, নিচতলার সেই ফ্ল্যাটে তিনটি রুম রয়েছে। অতিরিক্ত ধোঁয়া থাকায় যার একটিতে এখনও প্রবেশ করা যাচ্ছে না, তবে বাইরের রুমে ৫টি গ্রেনেড ও ২টি আত্মঘাতী ভেস্ট দেখা গেছে। হয়ত ভেতরে আরও বোমা থাকতে পারে। ৫টি গ্রেনেডের মধ্যে ২টির অবস্থা বিপজ্জনক। ধোঁয়া নিয়ন্ত্রণে না এলে এগুলো নিষ্ক্রিয় করা যাচ্ছে না। ধোঁয়া কমাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
বোম ডিসপোজাল ইউনিটের প্রধান সহকারী উপ-কমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন বলেন,ওই কক্ষের খাটের পাশে একটি গ্রেনেড আছে। আরেকটি গ্রেনেড রয়েছে ড্রেসিং টেবিলের ওপরে। দুটি গ্রেনেডের পিন খোলা রয়েছে। তিনি আরও জানান, জানালা দিয়ে দেখা গেছে, ওই কক্ষের দরজা দিয়ে ঢুকলে হাতের বাঁ পাশে একটি সুইসাইডাল ভেস্ট পড়ে আছে। আরেকটি সুইসাইডাল ভেস্ট পড়ে আছে কিশোরের লাশের পাশে। রান্নাঘরের তাকের ওপরও একটি গ্রেনেড দেখা গেছে।বোম আর গ্রেনেডগুলো উদ্ধার হলেই সেখানে পড়ে থাকা কিশোর জঙ্গি আফিফের মরদেহ তুলে আনা হবে।
শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে নিহত হন দুই ‘জঙ্গি’। তাদের মধ্যে এক নারী ‘জঙ্গি’ আত্মঘাতী হন। আত্মসমর্পণ করেন দুই শিশুসহ দুই নারী। আহত এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রায় ১৬ ঘণ্টার ওই অভিযানে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলেও নিহত হন। শুক্রবার রাত ১২টা থেকে সিটিটিসির চলা অভিযান শনিবার বিকাল ৩টা ৪২ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সমাপ্ত ঘোষণা করেন। রোববার ফের অভিযান শুরু করে পুলিশ।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 