News Bangla 24 BD | বিএনপি এখন নানান সুরে কথা বলছে: কাদের - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিতে ঐক্য নেই, তাই তারা নানান সুরে কথা বলছেন। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। দেশ-বিদেশেও এটা সর্বজনস্বীকৃত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচনে তাদের আংশিক বিজয় হয়েছে। বিএনপির অপর নেতা এ নির্বাচনের বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন। এতে বোঝা যায়, বিএনপিতে ঐক্য নেই। তাই তারা নানান সুরে কথা বলছেন। বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তাই নেতার সবাই একই রকম কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে আছে। এ ব্যাপারে কোনো শিথিলতা নেই। আত্মঘাতী হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বার্লিন, আমেরিকা, ফ্রান্সে এ ধরনের ঘটনা ঘটছে। পাকিস্তানে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলশান, শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা শক্ত হাতে মোকাবিলা করে প্রশংসিত হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে।’

এদিকে ফতেহপুর রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএলের এ কাজ দুই বছরে কাজ শেষ করার কথা। বারবার সময় বাড়ানো হলেও তারা কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। চার বছর চার মাসে ৫১ শতাংশ কাজ সম্পন্ন করেছে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কুমিল্লায় রেলওয়ে ওভারপাস এবং ইলিয়টগঞ্জের কাজ একই ধরনের ধীরগতিতে করছে। কুমিল্লায় ওভারপাসের একাংশে কাজ হলেও আরেক অংশে কাজ হয়নি। সেখানে কাজ হয়েছে ৭৮ শতাংশ। ইলিয়টগঞ্জের কাজটি দেড় বছরে সম্পন্ন করার কথা থাকলেও ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, এই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ নেবে কম মূল্যে, কিন্তু নির্দিষ্ট সময়ে তারা কোনো কাজই সম্পন্ন করতে পারে না। এ ছাড়া তারা ময়মনসিংহ, কক্সবাজার, টেকনাফে কাজেও সমস্যা করেছে। এ কারণে তাদের ফেনী রেলওয়ে ওভারপাস ও কুমিল্লার রেলওয়ে ওভারপাসের কাজ বাতিল করে অবশিষ্ট কাজের জন্য সেনাবাহিনীর প্রকৌশল বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আশা করেন, সেনাবাহিনী কাজটি যথাসময়ে সম্পন্ন করতে পারবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ