News Bangla 24 BD | মামলা জটের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে হবে : প্রধান বিচারপতি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মামলা জটের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে হবে : প্রধান বিচারপতি


বিচারব্যবস্থায় মামলাজট নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, মামলাজট ও বিচারের দীর্ঘসূত্রতা জনগণের ন্যায়বিচার প্রাপ্তীর ক্ষেত্রে অন্তরায়। সুতরাং আমাদের অবশ্যই মামলা জটের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে হবে।

রোববার ( ২৫ ডিসেম্বর) সুপ্রিমকোর্ট মিলনায়তনে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন- ২০১৬ এর দ্বিতীয় দিনের কর্মঅধিবেশন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিচারিক কাজে অপ্রয়োজনীয় সময়দানের সংস্কৃতি পরিহার করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালতে ২৭ লাখ মামলার জট বয়ে বেড়াচ্ছি আমরা। মামলার এই বোঝা আদালত ব্যবস্থাপনাকে গতিহীন করছে।

প্রধান বিচারপতি বলেন, মামলার দীঘসূতায় মানুষ নিরুৎসাহিত হতে পারে। এতে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা শিথিল হতে পারে। সমাজে অসহিষ্ণুতা ও সংঘাতের প্রসার ঘটতে পারে।

তিনি বলেন, জেলা জজদের অনেকেই নিজ কর্মস্থলে ছেড়ে ঢাকায় দৃশ্যমান হন। তারা বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন আর রোববার দুপুরে কর্মস্থলে ফিরে যান। এমনটি গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, জেলা জজ নিজে সঠিক সময়ে আদালতে আসবেন। পুরো বিচারিক সময় বিচার কাজে নিয়োজিত থাকবেন।

দ্বিতীয় কর্ম অধিবেশনে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মোহাম্মদ ঈমান আলী উপস্থিত আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ