News Bangla 24 BD | আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলেছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলেছে


টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আশুলিয়া শিল্পাঞ্চলের সব পোশাক কারখানাগুলো খুলে দেয়া হয়েছে আজ। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে কারখানাগুলো খুলে দেয়া হলে কাজে যোগ দেন শ্রমিকরা।

রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বন্ধ কারখানাগুলো খুলে দেয়ার ঘোষণা দেয় কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

গত সোমবার কয়েকটি দাবিতে আশুলিয়ার ২৫টি কারখানার বন্ধ রেখে বিক্ষোভে নামেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন‌্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও ৩০টি শ্রমিক সংগঠনের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজিএমইএ সোমবার থেকে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, সোমবার সকালে কারখানা খুলে দেয়া হলে দলে দলে কাজে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিল্পাঞ্চলের কোনো কারখানাতেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবেই চলছে উৎপাদন।

অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কারখানা গুলোর সামনে কড়া নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিল্পাঞ্চলের জামগড়া, ছয়তলা ও নরসিংহপুর এলাকায় প্রতিটি কারখানার সামনে অবস্থান নিয়েছে জেলা পুলিশ ও শিল্প-পুলিশের সদস্যরা। রয়েছে র‌্যাব ও বিজিবির আলাদা টহল।

এ বিভাগের অন্যান্য সংবাদ