সাড়ে ৩ বছরে ৫শ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
গত ৪০ মাসে স্বর্ণের চোরাচালান ব্যাপকহারে বেড়ে গেছে। এ সময়ের মধ্যে এক হাজার ৫৭ কেজি ৮শ’ ৫৪ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।
স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা হলেও নেপথ্যের গডফাদার বা প্রকৃত চোরাচালানি গ্রেফতার হয়নি একজনও। ২০১১ সাল থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত মামলা হয়েছে ২৩৩টি। এছাড়া স্বর্ণ চোরাচালানের সময় হাতেনাতে আটক হয়েছেন ১৩১ জন। তবে এদের অধিকাংশই আদালত থেকে জামিন পেয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত ৯ বছরে মাত্র ৫ কোটি ৫৩ লাখ টাকার সমমূল্যের ১৭ কেজি ৪শত ৬২ গ্রাম স্বর্ণের চালান জব্দ করতে সমর্থ হয় শুল্ক গোয়েন্দা। যা ছিল বছরে গড়ে মাত্র ১ কেজি ৯৪ গ্রাম।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা গেছে, গত ৪ বছরের মধ্যে ২০১৩ জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত বেশি স্বর্ণের চোরাচালান ধরা পড়েছে।এই সময়ে ২৫৫ কোটি ৮২ লাখ টাকা সমমূল্যের ৫৬৫ কেজি ৭১ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়। জড়িত অভিযোগে আটক করা হয় ৫৫ জনকে। এরমধ্যে ২০১৪ সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যথাক্রমে ৮৮ কেজি, ১১৪ কেজি ও ১৫৯ কেজি স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা।
একইভাবে ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ১৮১ কোটি ৩১ লাখ ৫ হাজার টাকা সমমূল্যের ৩৬৩ কেজি ৭৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। আটক করা হয় ৫০ জনকে। এরমধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ জব্দ হয় ২০১৪ সালের ডিসেম্বরে ১১৫ কেজি ৪৯৬ গ্রাম, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ৮১ কেজি ৭৭ গ্রাম।
গত ২০১৫-১৬ অর্থ বছরে ৫৬ কোটি ২৯ লাখ টাকার ১২১ কেজি ৬ শত ৮১ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এই স্বর্ণের চালানের সঙ্গে জড়িত অভিযোগে আটক করা হয় ২১ জনকে।এরমধ্যে ২০১৫ সালের ডিসেম্বরে ৩৩ কেজি ১৬ গ্রাম ও গত মে মাসে ১৫ কেজি ৭৮৮ গ্রাম উল্লেখযোগ্য। সর্বশেষ ৪ মাসে ১৩ কেজি ৩৬২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ৬ কোটি ৯৬ লাখ টাকা। এ সময়ে আটক হয় ১০ জন।
আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল নিয়োগ ও সার্বক্ষনিক নজরদারির কারণেই বিগত ৪০ মাসে বেশি পরিমাণ স্বর্ণের চোরাচালান জব্দ ও জড়িতদের আটক করা সম্ভব হয়েছে বলে দাবি শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 