প্রেমের বাঁধন নিয়ে ব্যস্ত মাহি-বাপ্পী
শুরু হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির নতুন ছবি ‘প্রেমের বাঁধন’র শুটিং। তার সঙ্গে রয়েছেন ছবির নায়ক বাপ্পী চৌধুরী। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে ছবিটির শুটিং চলছে বলে জানিয়েছেন প্রেমের বাঁধনের নির্মাতা গাজী জাহাঙ্গীর।
তিনি বলেন, ‘গত ২১ ডিসেম্বর থেকে এই ছবির শুটিং করেছি। চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে।’
গাজী জাহাঙ্গীর বলেন, ‘খুব ভালোভাবেই ছবির শুটিং করছি। সবকিছুই ঠিকভাবে চলছে। আশা করছি দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’
‘প্রেমের বাঁধন’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তানিন সুবহা, কাজী হায়াৎ, ডি জে সোহেল, কাবিলা ও শিশু শিল্পী আবসি। ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গাজী জাহাঙ্গীর।
অনুষ্ঠানে এই নির্মাতা বলেন, ‘অনেক দিন পর একটি ছবি পরিচালনা করতে যাচ্ছি। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে সৃজনশীল রোমান্টিক গল্পের ছবি ‘প্রেমের বাঁধন’।

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! 