শুরুর আগেই দুই জেলার ৫ ওয়ার্ডে ভোট স্থগিত
আজ বুধবার (২৮ ডিসেম্বর) ৫৯টি জেলায় শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট চলবে দুপুর ২টা পর্যন্ত। তবে ভোট শুরুর আগের রাতে উচ্চ আদালতের নির্দেশে নোয়াখালীর চারটি ও কুড়িগ্রামের একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
নোয়াখালী সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশে নোয়াখালীর ৪ নং ওয়ার্ডে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট স্থগিত করা হয়েছে। এদিকে, আদালতের নির্দেশে ২, ৬ ও ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, আদালতের নির্দেশে কুড়িগ্রামের ৬ নং ওয়ার্ডের (ফুলবাড়ী উপজেলা) একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছেন জেলা রিটার্নিং অফিসার।
নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান পদে ২১জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ১৬৬জন ও সংরক্ষিত সদস্য ৬৯জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকিগুলোতে আজ ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে চেয়ারম্যান এবং সদস্য পদে সবমিলিয়ে প্রার্থী সংখ্যা ৩ হাজার ৯৩৮জন। মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১৪৩জন।
আইন অনুযায়ী, স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এবং একই দলের বিদ্রোহী প্রার্থীরা। বেশিরভাগ প্রার্থী রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় নির্বাচনে সহিংসতার আশঙ্কাও রয়েছে। বিএনপি, জাতীয় পার্টি অংশ নেয়নি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 