News Bangla 24 BD | থার্টি ফার্স্টের রাতে পথচারীদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ-ডিএমপি কমিশনার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

থার্টি ফার্স্টের রাতে পথচারীদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ-ডিএমপি কমিশনার


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া চলতি ইংরেজি বছরের শেষ দিন থার্টি ফার্স্টের রাতে পথচারীদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করেছেন। কারো চলাফেরায় সন্দেহ হলে পুলিশ তাকে তল্লাশি করতে পারে। সেজন্য পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। যথাসম্ভব নগরবাসীকে রাত আটটার মধ্যে স্ব স্ব আবাসিক এলাকায় চলে যাওয়ার অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
তিনি আরো জানান, এবার ৩১ ডিসেম্বর রাতে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। সাদা পোশাকে ডিবি পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিটসহ নিরাপত্তার বাহিনীর অন্যান্য সদস্যরা মোতায়েন থাকবেন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার পর গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলি ও আমতলী ছাড়া কোনো পয়েন্ট খোলা থাকবে না। এছাড়া গুলশানে ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার স্টিকার ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। গুলশান থেকে হাতিরঝিল হয়ে বেড়িয়ে যাওয়া যাবে। তবে প্রবেশ বন্ধ থাকবে। আর রাত আটটার পর হাতিরঝিল এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর শিক্ষার্থী ও শিক্ষক ছাড়া কাউকে ঢুকতে দেয়া হবে না। যানবাহন ব্যবহারকারী শিক্ষক-শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে হবে। শাহবাগ ও নীলক্ষেত পয়েন্ট দিয়ে ডাইভারশনের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ।
তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে চেকপোস্ট থাকবে। সন্ধ্যা ছয়টার পর টিএসসি ও গুলশান এলাকার রেস্টুরেন্ট হোটেলসহ সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কেউ যদি জন সংশ্লিষ্ট নিরাপত্তা বিঘিœত হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন ইনডোরে (আবাসিক বাসা, ক্লাব, অফিসের ভেতরে) আয়োজন করতে চান তবে পুলিশের অনুমতিক্রমে করা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ