হামলাকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে-আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, আত্মঘাতি হামলাকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে সিসি ক্যামেরা নেটওয়ার্ক ও মিডিয়া সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ থেকে জঙ্গি নির্মুল করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষেরও এগিয়ে আসতে হবে। নতুন করে যাতে কেউ জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সে জন্য প্রত্যেক পরিবারকে তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে।
এর আগে তিনি ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে সিসি ক্যামেরা নেটওয়ার্ক ও মিডিয়া সেন্টার উদ্বোধন করেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 