স্বাগত ২০১৭ : বয়ে আনুক সমৃদ্ধি ও শান্তি
কড়া নিরাপত্তা আর পৌষের হাড় কাঁপানো কনকনে শীতের মাঝে উত্তাপ নিয়ে এসেছে ইংরেজি নতুন বছর। স্বাগতম ২০১৭ খ্রিস্টাব্দ। পাওয়া না-পাওয়ার হিসাব চুকিয়ে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা নিয়ে এসেছে বছরটি।
দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জাতীয় নেতারা। পৃথক পৃথক বাণীতে দেশবাসীর অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তারা।
বিশ্বের অন্যান্য দেশের মতো নদীমাতৃক বাংলাদেশে ও বাহারি ফুল, গ্রিটিংস কার্ড আর উপহার সামগ্রীসহ নানা আয়োজনে বরণ করা হচ্ছে ইংরেজি নববর্ষকে। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমের এ যুগে এখন ফেসবুক, টুইটারসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ে বেশি ব্যস্ত মানুষ।
আজ যথারীতি ঝুলানো হবে নতুন ক্যালেন্ডার। অবশ্য পয়লা বৈশাখের মতো থর্টি ফার্স্ট এ ঘটা করে বর্ষবরণ করি না আমরা। যদিও খ্রিস্টাব্দের মাস-তারিখ ঘিরে পরিচালিত হচ্ছে আমাদের ব্যক্তি, পারিবার, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের দৈনন্দিন কাজকর্ম।
কয়েক বছর ধরে ইংরেজি নববর্ষের প্রথম দিনটা ১ জানুয়ারি পালন করা হচ্ছে পাঠ্যপুস্তক উৎসব দিবস হিসেবে। স্কুলের শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ নেয়ার জন্য অধীর অপেক্ষায় থাকে আজকের দিনটির জন্য। আজ রোববারও নতুন বইয়ের জন্য স্কুলে স্কুলে ভিড় জমাবে শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণে তাদের আনন্দ উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেবে।
একসময় তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত বাংলাদেশ বছরের পর বছর লড়াই করে এখন উচ্চ মধ্য আয়ের কাতারভুক্ত হওয়ার স্বপ্ন দেখছে। পদ্মাপাড়ে চলছে দেশের বৃহত্তম সেতু নির্মাণের সুবিশাল কর্মযজ্ঞ। রাজধানীতে শুরু হয়েছে মেট্রো রেলের কাজ। চট্টগ্রামে কর্ণফুলী টানেল হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে। বিতর্ক থাকলেও রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে চলছে।
গড় আয়ু, শিক্ষার হার, মাথাপিছু আয় এ তিন মানব উন্নয়ন সূচকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়েছে বাংলাদেশ। আমরা এখন শুধু অর্থনীতির উদীয়মান তারকা নয়, অচিরেই এশিয়ার নতুন বাঘ হিসেবে আবির্ভূত হওয়ার অপেক্ষায়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 