News Bangla 24 BD | পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী রপ্তানি বাড়াতে নতুন নতুন পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাবো। আর এগিয়ে যাওয়ায় সরকারি খাতের পাশাপাশি দেশের বেসরকারি খাতকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিতে এগিয়ে যেতে আমরা বেসরকারি খাত উন্মুক্ত করেছি। বিদ্যুত, গ্যাসসহ শিল্প স্থাপনে নানা সুবিধার সৃষ্টি করেছি।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় পরিচালনায় বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সুবিধা নিয়ে কেবল নিজেরা বড়লোক হলে চলবে না। দেশের মানুষের কল্যাণেও কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদিত পণ্য বিদেশে পাঠানোর পাশাপাশি দেশের মানুষেরও ক্রয়ক্ষমতাসহ অন্যান্য অবস্থানের উন্নয়নে কাজ করতে হবে। তবেই উৎপাদিত পণ্যের দেশীয় বাজার গড়ে উঠবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ