News Bangla 24 BD | প্রতি মাসে পরিচালক সমিতিতে অনুদান দেবেন ডিপজল - News Bangla 24 BD
News Head

প্রতি মাসে পরিচালক সমিতিতে অনুদান দেবেন ডিপজল


এখন থেকে প্রতি মাসে পরিচালক সমিতিতে ৫০ হাজার করে টাকা দেবেন ঢাকাই ছবির ডেঞ্জারাম্যানখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার এই টাকা দেয়ার উদ্দেশ্য একেবারেই নিঃস্বার্থ; অসহায়, দুস্থ, পরিচালকদের সাহায্য করা।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অদূরে সাভারে ডিপজলের শুটিং বাড়িতে ডিপজল প্রযোজিত নতুন ছবির মহরত অনুষ্ঠানে একথা বলেন এক সময়ের আলোচিত এই অভিনেতা।

জাদরেল এই অভিনেতা বলেন, ‘নতুন বছরের শুরু থেকেই প্রতি মাসে পরিচালক সমিতিতে ৫০ হাজার করে টাকা দেব। যাতে আর শুনতে না হয় পরিচালক, শিল্পী-কলাকুশলী বিনা চিকিৎসায় অর্থের অভাবে ধুকে ধুকে মারা গেছেন।’

ডিপজল আরো বলেন, ‘চলচ্চিত্রের কিংবদন্তি প্রয়াত বিনোদন সাংবাদিক আওলাদ হোসেনের পরিবারের জন্য এক লাখ টাকা দেয়া হবে। এছাড়া অসুস্থ সাংবাদিক ঝুটন চৌধুরীর চিকিৎসার জন্য এক লাখ টাকা দেয়া হবে।’

এছাড়া চলচ্চিত্র উন্নতির স্বার্থে সবসময় ঢাকাই ছবির পাশে থাকার আশা ব্যক্ত করেন ডিপজল।

এ বিভাগের অন্যান্য সংবাদ