News Bangla 24 BD | এমপি লিটনকে হত্যা করেছে জামায়াত-শিবির: নানক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এমপি লিটনকে হত্যা করেছে জামায়াত-শিবির: নানক


গাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যায় জমায়াত-শিবির জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি লিটনের মরদেহ দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নানক বলেন, অনেক দিন থেকেই লিটনকে হত্যার ষড়যন্ত্র করছিল জামায়াত-শিবির। অবশেষে তারা সফল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, হত্যাকারীরা কোনোভাবেই যেন রেহাই না পায়।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী চক্র যতই ষড়যন্ত্র করুক এ দেশ থেকে তাদেরকে নির্মূল করা হবে। সাংসদ লিটন হত্যার পর অন্যদের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন, এ ধরণের কোনো নিরাপত্তাহীনতা বা হুমকি নেই।

নানক সাংবাদিকদের জানান, রোববার বেলা ১১টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে প্রথম জানাজা শেষে এমপি লিটনের মরদেহ ঢাকায় নেয়া হবে। আগামীকাল সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় নেয়া হবে। সেখানে ওইদিন বাদ আসর তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ