News Bangla 24 BD | লিটনের মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-স্পিকারের শ্রদ্ধা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

লিটনের মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-স্পিকারের শ্রদ্ধা


গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা জানান।

এ সময় মন্ত্রিপরিষদ সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

এমপি লিটন শনিবার (৩১ ডিসেম্বর) গাইবান্ধার নিজ বাসভবনে আততায়ীর গুলিতে আহত হন। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

বিকেল বিকেল ৪টায় গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে এমপি লিটনের মরদেহ দাফন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ