News Bangla 24 BD | গ্যাংস্টারের প্রস্তাব না পেলে অ্যাডাল্ট ফিল্মে কাজ করতাম : কঙ্গনা - News Bangla 24 BD
News Head

গ্যাংস্টারের প্রস্তাব না পেলে অ্যাডাল্ট ফিল্মে কাজ করতাম : কঙ্গনা


ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী কঙ্গনা রনৌতের বলিউডে অভিষেক ঘটেছিল ২০০৬ সালে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে। তিনি বলেছেন, সেই সময়ে এই সিনেমার প্রস্তাব না পেলে তিনি অ্যাডাল্ট সিনেমায় কাজ করতেন।

বলিউড কুইন কঙ্গনা যা জানালেন, তাতে চোখ কপালে উঠার দশা। একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন কঙ্গনা। সেখানেই তার কেরিয়ারের শুরুর দিকের কথা ওঠে। কঙ্গনা তখন বলেন, যদি গ্যাংস্টারের প্রস্তাব তার কাছে না আসতো, তাহলে হয়তো তিনি অ্যাডাল্ট ফিল্ম দিয়ে নিজের কেরিয়ার শুরু করতেন!

কঙ্গনা বলেন, তার বয়স ১৭ অথবা ১৮ হবে। সেই সময় না বুঝেই একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বুঝতে পারেন, এতে সমস্যা রয়েছে। কেমন যেন নীল ছবি নীল ছবি ব্যাপার-স্যাপার।

এরপরই তিনি গ্যাংস্টারের প্রস্তাব পান। আর তিনি সেই শুটিং বাতিল করে দেন। বলিউডে দুর্দান্ত অভিষেক হয় কঙ্গনার। দেশটির একটি টেলিভিশনকে দেয়া এই সাক্ষাৎকার রোববার ভিএইচ১ টেলিভিশনে প্রচারিত হবে।

বলিউডের কুইন খ্যাত কঙ্গনা ফ্যাশন, কুইন, তানু ওয়েডস মানু রিটার্নস সিনেমায় অভিনয় দিয়ে জাতীয় পুরস্কার জিতেছেন।

সূত্র : সিয়াসাত, জি নিউজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ