News Bangla 24 BD | বিচারপতির মৃত্যুতে আজ বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিচারপতির মৃত্যুতে আজ বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে শোক ও তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে কোর্টের দুই বিভাগে আজ সোমবার একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতির জানাজা সম্পন্ন হয়েছে। বিচারপতির মরদেহ হেলিকপ্টারে করে তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হবে বলে জানা যায়।

বিচারপতির জানাজার আগে আপিল বিভাগ বসেননি। জানাজা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘সম্প্রতি বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যু ও এর আগে হাইকোর্টের বিচারপতি জে এন দেব চৌধুরীর মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের দুই বিভাগে আজ একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।’

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ বজলুর রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।

২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি বিচারপতি বজলুর রহমান আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। ১৯৫৫ সালের ১২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মৃত মো. ইউনূস বিশ্বাস ও মাতা মৃত বদনূর নেসা।

এ বিভাগের অন্যান্য সংবাদ