News Bangla 24 BD | ‘নতুন বছরেই চালু হবে ফোরজি সেবা’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টেলিযোগাযোগ খাতে উন্নত সেবা নিশ্চিত করা নতুন বছরের চ্যালেঞ্জ জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘নতুন বছরেই টেলিযোগাযোগ খাতে চালু হবে ফোরজি সেবা।’

তারানা হালিম জানান, ‘ফোরজি চালু করা নতুন বছরে অন্যতম প্রধান লক্ষ্য। সময়োপযোগী করে নতুন জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা চূড়ান্ত হওয়ার পথে। এটা চূড়ান্ত হলেই যত দ্রুত সম্ভব ফোরজি সেবা চালু করা হবে।’

টেলিযোগাযোগ খাতে মানসম্পন্ন গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্য জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ফোরজি চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রয়েছে।

এছাড়াও সারাদেশে উন্নত ট্রান্সমিশন নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানান তিনি। ‘সরকারের লক্ষ্য, দেশের সব পর্যায়ের মানুষকে উন্নত ডিজিটাল সেবা প্রদান।’

এ বিভাগের অন্যান্য সংবাদ