News Bangla 24 BD | গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড


রাজধানীর গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটায় এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

ডিসিসি মার্কেটে আগুন, টিভি থেকে নেওয়াফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত পৌনে তিনটার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সমর চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। রাত সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতায় মার্কেটের একাংশ ধসে পড়েছে বলেও পলাশ চন্দ্র মোদক জানান। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ডিসিসি মার্কেটে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ইতোমধ্যে মার্কেটের একাংশ ধসে পড়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বিভিন্ন স্থানে আগুনের ছোট ছোট কুণ্ডলী দেখা যাচ্ছে।

এর আগে, সোমবার দিবাগত রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হয়। এতে ডিসিসি মার্কেটের প্রায় ৭ থেকে ৮শ দোকান পুড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।

সর্বশেষ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। মার্কেটের চারদিক থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা গেছে। দুদিক থেকেই পানি ঢেলে ধোঁয়া সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মার্কেটের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে আগুন দেখা যাচ্ছে।

ডিসিসি মার্কেটে ভেতর কসমেটিক্সের দোকান এবং সিলিন্ডার থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। ধোঁয়ার কারণে ফায়ারম্যানদের আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ