News Bangla 24 BD | বেসামাল ভালোবাসায় সাইমন-আইরিন (ভিডিও) - News Bangla 24 BD
News Head

বেসামাল ভালোবাসায় সাইমন-আইরিন (ভিডিও)


চিত্রনায়ক সাইমন সাদিক এবং চিত্রনায়িকা আইরিন অভিনীত ‌‘কী করে বোঝাই তোকে’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। গানটি সাইমন-আইরিন জুটির ‘মায়াবিনী’ ছবির।

রোমান্টিক আমেজে নির্মিত এই গানে সাইমনের উপস্থিতি যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনটি আইরিনকে পাওয়া গেছে বেশ আবেদনময়ী হিসেবে।

‘‘কী করে বোঝাই তোকে, কত ভালোবাসি যে, খোদা জানে মন জানে, কতো ভালোবাসি যে… বেহিসেবি তুমি আমি, বেসামাল ভালোবাসা…’’ এমন কথায় সাজানো গানটি লিখেছেন এবং সুর-সংগীত করেছেন শাহারিয়ার রাফাত।

গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন শিল্পী শাহারিয়ার রাফাত এবং রুকু। ‘মায়াবিনী’ ছবিটি পরিচালনা করছেন আকাশ আচার্য্য।

এই নির্মাতা জানিয়েছেন, ‘গত নভেম্বরের মাঝমাঝি সময়ে ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে। আগামী ফেব্রুয়ারি মাসে ‘মায়াবিনী’ মুক্তি দেয়া হবে।’

‘মায়াবিনী’ ছবিতে সাইমন-আইরিন ছাড়াও অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, সিবা শানু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ