News Bangla 24 BD | এখনো জ্বলছে গুলশানের ডিসিসি মার্কেট - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এখনো জ্বলছে গুলশানের ডিসিসি মার্কেট


রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে ধসে গেছে ভবনের একাংশ।

সোমবার দিবাগত রাত আড়াইটায় মার্কেটটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ‘ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।’

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মার্কেটের পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পর্যায়ক্রমে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। মার্কেটের পূর্ব পাশের কাঁচাবাজার অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এই অংশের ভবনের কিছু জায়গা ধসেও পড়েছে। পুরো মার্কেটই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

টেলিভিশন ফুটেজে দোতলা মার্কেটের পূর্ব দিকের বেশ কয়েকটি দোকানে এখনো আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

ডিসিসির এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে সেখানকার কয়েকজন মালিক জানিয়েছেন। আগুন লাগার খবর পাওয়ার পর বহু দোকানমালিক ও কর্মচারীরা ডিসিসি মার্কেটের সামনে ভিড় করেছেন। দীর্ঘ সময়েও আগুন নিয়ন্ত্রণে না আসায় তাদের অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। একসময় মার্কেটের একদল ব্যবসায়ী ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর চড়াও হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ