ভূমিকম্পের সময় কী করবেন আর কী করবেন না
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়।নতুন বছরের শুরুতেই কাপল বাংলাদেশ। হঠাৎ ভূমিকম্প শুরু হলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সবাই। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে সবার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেয়ার যন্ত্র নেই, তাই নিজেদের সতর্কতা ও সচেতনতাই হচ্ছে একমাত্র ভরসা। জেনে নিন ভূমিকম্পের সময় আপনি কী করবেন আর কী করবেন না-
#ভূমিকম্প শুরু হলে আতংকিত হবেন না। ঘরের মধ্যেই নিরাপদ আশ্রয়ে থাকার চেষ্টা করুন।
#বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন।
#আলমারি, খাট বা টেবিলের নিচে আশ্রয় নিতে হবে।
#শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা টেবিলের নিচে অবস্থান করুন।
#অফিস-কারখানা-হাসপাতাল, মার্কেট প্রভৃতি স্থানে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি করবেন না। দু’হাতে মাথা ঢেকে বসে পড়ুন।
#একবার ভূকম্পন হয়ে গেলে কিছুক্ষণের ভেতরে আরও একবার হওয়ার আশংকা থাকে। তাই অযথা সময় নষ্ট না করে খালি জায়গায় আশ্রয় নিন।
#ওপরের তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কম্পন থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান করুন।
#চুলা জ্বালানো থাকলে তা বন্ধ করে দিন।
#বহুতল ভবনের লিফট থাকলে এ সময় ব্যবহার করবেন না।
#জানালার পাশে দাঁড়ানো যাবে না। দেয়ালে চাপা পড়লে কোনোরকম নড়াচড়া করবেন না। যথাসম্ভব নাক-মুখ হাত দিয়ে ঢেকে রাখুন। যেন শ্বাসনালিতে ধুলাবালি প্রবেশ না করে।
#ভূকম্পনের সময় যানবাহনে চলাচল অবস্থায় থাকলে গাড়ির ইঞ্জিন বন্ধ করে খোলা জায়গায় গাড়ির ভেতর অবস্থান করতে হবে।
পূর্ব প্রস্তুতি : খাবার পানি ও শুকনো খাবার সংগ্রহ করে রাখতে হবে।
#ব্যাটারিচালিত (রেডিও, টর্চলাইট ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে মজুদ রাখুন।
#বাসাবাড়ির শেলফ ও আলমারিতে বড় এবং ভারি মালামাল নিচের দিকে রাখা ভালো।
#ত্রুটিমুক্ত বৈদ্যুতিক ওয়্যারিং এবং গ্যাসের লাইন মেরামত করতে হবে।
#বাড়ির ছাদ বা দেয়ালে ফাটল থাকলে তা চিহ্নিত করে মেরামত করতে হবে।
#বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে সব নিয়মকানুন মেনে চলুন। বিল্ডিং কোড মেনে নির্মাণ করুন।
#ভবনের উচ্চতা ও ওজন অনুযায়ী শক্ত ভিম দিতে হবে।
#বহুতল ভবনের প্রত্যেকটি তলা একই রকম রাখতে হবে।
#জলাশয় ভরাট করেই বাড়ি বা স্থাপনা নির্মাণ করা যাবে না। অবশ্যই মাটি পরীক্ষা করে নিতে হবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 