News Bangla 24 BD | সিলেটসহ দেশজুড়ে মধ্যরাতে আবারও ভূমিকম্প - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটসহ দেশজুড়ে মধ্যরাতে আবারও ভূমিকম্প


মধ্যরাতে সিলেটসহ দেশজুড়ে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ৫২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক এলাকার ৩৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ভূ-পৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৯৩.২ কিলোমিটার।

এর আগে বিকেলেও ত্রিপুরাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

বাংলাদেশ আবহাওয়া অধিদফর সূত্রে জানা গেছে, বিকেলে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়।

বিকেলের ভূমিকম্পে ত্রিপুরায় আতঙ্কগ্রস্ত হয়ে এক নারীর মৃত‌্যু এবং চারজন আহতের খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ