রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পরিদর্শক মাহমুদুল হক মঙ্গলবার রাতে সাংবাদিকদের একথা জানান।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ও অন্যান্য স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে (ডিএনসিসি) মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে।’
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ বাহিনীর একটি ইউনিট যোগদান করে। এছাড়া রোভার স্কাউট, রেড ক্রিসেন্টের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন ও ভূমিকম্পন নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন স্বেচ্ছাসেবী সদস্যও কাজ করেছেন। সম্মিলিত প্রচেষ্টার ফলে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
এনায়েত জানান, আগুনে দ্বিতীয় তলা বিশিষ্ট ডিএনসিসি মার্কেটটি সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটটি অনেকটা ধসে পড়েছে। পুড়ে গেছে শতাধিক দোকান। ওই মার্কেটের পাশে থাকা কাঁচাবাজার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দু’জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। -বাসস।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 