News Bangla 24 BD | শিক্ষার্থীদের বিপথে নেয়া ঠেকাতে সজাগ থাকতে হবে' - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের বিপথে নেয়া ঠেকাতে সজাগ থাকতে হবে’


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন এবং এক হাজার আসনের একটি ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ জানুয়ারি বুধবার সকালে গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রোকেয়া বিশ্ববিদ্যালয় ওই এলাকার জ্ঞান-বিজ্ঞানের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুটি স্থাপনা নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মের অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদেরকে বিপথে নেওয়া ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ থেকে ছাত্রসমাজকে মুক্ত রাখতে হবে। তারা যেন কোনো জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। জঙ্গিরা শিক্ষিত ছেলেমেয়েদের বিপথে নিয়ে যায়। এ ব্যাপারে শিক্ষক-অভিভাবক সবাইকে সচেতন থাকতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা পায়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।’

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে বলে এ সময় মন্তব্য করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উচ্চশিক্ষায় ছাত্রীদের সংখ্যা বাড়ছে। এখন ছাত্র-ছাত্রীর সংখ্যা সমপরিমাণ। তাই ছাত্রীদের জন্যও নতুন হল করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একটি দেশের উন্নয়নে গবেষণার প্রয়োজন অনেক। শিক্ষার মান উন্নয়নে গবেষণা প্রয়োজন। তাই আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা শেষে গবেষণায় নিয়োজিত হতে হবে।’

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত লোক দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এটি হোক সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে। যেন ঘরে খেয়ে মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে।’

শিক্ষার উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছি। যারা উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে।’

বাংলাদেশ আন্তর্জাতিকভাবে উন্নয়নের রোল মডেল হিসেবে যে স্বীকৃত হচ্ছে, সেটি ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষের উন্নত জীবন একমাত্র লক্ষ্য মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার একমাত্র লক্ষ্য এ দেশের মানুষ যেন উন্নত জীবনযাপন করতে পারে। আমি কী পেলাম না পেলাম, সেটা আমি কখনো চিন্তা করি না। আমার পরিবারও চিন্তা করে না। বাংলাদেশ নিয়েই আমার চিন্তাভাবনা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রস্তাবিত দু’টি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানের সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন উপাচার্য নূর উন নবী চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ