News Bangla 24 BD | গাজীপুরে ট্রাক খাদে, চালকসহ নিহত ৪ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ট্রাক খাদে, চালকসহ নিহত ৪


গাজীপুরে কোনাবাড়িতে ট্রাক খাদে পড়ে চালকসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে কোনাবাড়ির বাঘিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোনাবাড়ির বাঘিয়া এলাকার আলেক মিয়ার ছেলে ট্রাকচালক সোহেল মিয়া (২৯), ট্রাক শ্রমিক রংপুরের বদরগঞ্জ উপজেলার ব্যাঙ্গডুবি এলাকার হরেশ চন্দ্র রায়ের ছেলে সুজন রায় (২৩), একই এলাকার অলিন রায়ের ছেলে দিলিপ রায় (২২) ও রাখাল রায়ের ছেলে কাজল রায় (২৪)। ট্রাকটি বাঘিয়া এলাকায় করম মোল্লা ইটাভাটার।

এলাকাবাসী জানান, চালক ও চার শ্রমিক ইট নিয়ে গত রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় যান। সেখানে ইট নামিয়ে ইটভাটায় ফেরার পথে রাত সাড়ে ৩টার দিকে বাঘিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত এবং ট্রাক চালক গুরুতর আহত হন। পরে চালক সোহেলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ