‘পাকা মার্কেটে দুর্ঘটনা ঘটলে দায় ব্যবসায়ীদের নিতে হবে’
সিটি করপোরেশনের সিদ্ধান্ত অমান্য করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাকা মার্কেট খুলে দেওয়ার কারণে এখন কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় ব্যবসায়ীদের নিতে হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
শুক্রবার বিকেলে গুলশান-১-এর ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক এ কথা বলেন।
২ জানুয়ারি গুলশান-১-এর ডিএনসিসি মার্কেট আগুন লাগে। এতে মার্কেটের কাঁচাবাজার অংশটি ধসে পড়ে। আর পাকা মার্কেটও ক্ষতিগ্রস্ত হয়।
বুয়েটের বিশেষজ্ঞ দলের মতামতের পর মার্কেটের এই অংশটি খোলা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মেয়র আনিসুল হক। কিন্তু তার এই কথার তোয়াক্কা না করেছে পাকা মার্কেটের ব্যবসায়ীরা আজ থেকে মার্কেটটি চালু করেন।
আজ শুক্রবার বিকেলে ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনিসুল হক। সিটি করপোরেশনের সিদ্ধান্ত না মেনে পাকা মার্কেট খুলে দেওয়া প্রসঙ্গে আনিসুল হক বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কোনো সংঘাত নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছে পাকা মার্কেটটি ভালো আছে। তবে এটি ঝুঁকিপূর্ণ কি না, সেটা কেউ বলতে পারছেন না। এখন দোকান খোলার কারণে কোনো ধরনের দুর্ঘটনা (অ্যাকসিডেন্ট) হলে এর দায় ব্যবসায়ীদের নিতে হবে।
তিনি বলেন, মার্কেট খোলার ব্যাপারে আর কয়েকটা দিন ব্যবসায়ীরা অপেক্ষা করলে ভালো হতো।
পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিজভী বলেন, মার্কেটটি আজ থেকে খুলে দেওয়া হলো। যে অংশ ভালো আছে এর মধ্যে সামনের দিকের ৪০ শতাংশ দোকানই আজ খুলে দেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 