বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুরো হাসপাতালে। তবে আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার সকাল সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট বেলা পৌনে ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার পলাশ জানান, হাসপাতালে আগুনের সংবাদে ৪টি ইউনিট পাঠানো হয়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 