গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান নামক স্থানে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে প্রাইভেট কারে ধাক্কা দেয়। এসময় প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটের গোয়ালবাথান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের হতে পারেন।
জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 