News Bangla 24 BD | যুগলবন্দী পায়েল-আমান - News Bangla 24 BD
News Head
 শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি গানকে ভালোবাসার দিন আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত চক্ষু শীতলকারী জীবনসঙ্গী লাভের দোয়া মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করে আসছে। ঢালিউড ও টলিউড সিনেমার শিল্পীরা এসব সিনেমায় অভিনয় করছেন।

তারই ধারাবাহিকতায় এবার ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক আমান রেজা ঢলিউডের সিনেমায় অভিনয় করছেন। ‘শেষ বেলা’ শিরোনামের এ সিনেমায় আমান রেজার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল মুখার্জি।

ভিষণ এন্টারটেইনমেন্টের ব্যানারে এ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সুশান্ত মন্ডল ও বিষ্ণু। পায়েল-আমান ছাড়াও এতে আরো অভিনয় করছেন লিলি চক্রবর্তী, বিশ্বজিৎসহ অনেকে। পরিচালনার পাশাপাশি গল্প লিখেছেন পরিচালক সুশান্ত মন্ডল। এ সিনেমায় মোট তিনটি গান থাকবে।

‘শেষ বেলা’ শিরোনামের সিনেমাটি প্রযোজনা করছেন আশিষ কুমার দে। এছাড়া বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় গাদ্দারসহ পাঁচটি সিনেমা হাতে নিয়েছেন এই প্রযোজক।

এ সিনেমা প্রসঙ্গে কলকাতা থেকে আমান রেজা বলেন, ‘গত ২৮ ডিসেম্বর থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং করছি। আগামী ১৫ জানুয়ারি সিনেমাটির শুটিং শেষ হবে। ’

এ পর্যন্ত ৩০টি সিনেমায় অভিনয় করেছেন আমান রেজা। তার অভিনীত ২০টি সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। এছাড়া তার অভিনীত যৌথ প্রযোজনার ‘প্রেমী ও প্রেমী’ শিরোনামের সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমায় আমান রেজার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

এদিকে কলকাতার পায়েল মুখার্জি এর আগে ‘শ্যাওলা’ শিরোনামের ঢাকাই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এতে পায়েলের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ছাইব বাপ্পী ও এহসানুল হক চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ