ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, গাজীপুর:: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে গাজীপুর সদরে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। আজ শনিবার (২০ জুন) গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি। প্রকল্পের আওতায় ৫০টি পরিবারের প্রত্যেককে ২টি করে ছাগল, ৫০ কেজি প্রাণিখাদ্য, ২টি টিন, ৪টি খুঁটি এবং ১টি ফ্লোর ম্যাট প্রদান করা হয়। আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আবাসন সুবিধার উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি বলেন, সবার আগে বাংলাদেশ নীতির আলোকে দেশের সকল নাগরিকের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে প্রাণিসম্পদভিত্তিক উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মোহাম্মদ শাহিন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসিদুল কবির মোনায়েম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন গাজীপুরের সভাপতি আ.ক.ম. মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ছাগল পালন ও প্রাণিসম্পদভিত্তিক এই আয়বর্ধক কার্যক্রম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি ঘর নির্মাণের উপকরণ তাদের আবাসন সুবিধার উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 