News Bangla 24 BD | দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

লাইফ স্টাইল: লটকন একটি অবহেলিত কিন্তু ঐতিহ্যবাহী ফল। এই ফল স্থানীয়ভাবে অনেক জেলায় প্রচলিত হলেও আধুনিক বাজারে এর পরিচিতি এবং চাহিদা তুলনামূলকভাবে কম। তবে টক মিষ্টি স্বাদে রসালো ফল লটকনে রয়েছে অসংখ্য উপকারী গুণ। নিয়মিত লটকন খাওয়ার অভ্যাস শারীরিক অনেক সমস্যার সমাধানে দারুণ কাজ করতে পারে। পুষ্টিবিদদের মতে, লটকনে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্কের মতো প্রয়োজনীয় উপাদান। বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রো পুষ্টি উপাদানের পাশাপাশি আয়রণ ও ভিটামিন বি রয়েছে লটকনে। বিশেষজ্ঞদের মতে এ ফলে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এবং এনজাইম রয়েছে। যা শরীরের টিস্যু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আসুন জেনে নেওয়া যাক লটকনের কিছু উপকারিতার কথা-
টক স্বাদের লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। মাত্র দুটি লটকন খাওয়ার অভ্যাসেই শরীরের প্রতিদিনের ভিটামিন সি-র চাহিদা পূরণ করতে পারে ফলটি। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ লটকন শরীরের পানির ভারসাম্য পূরণ করতে পারে। ত্বক, দাঁত, হাড়, মাড়ির সুস্থতায় লটকন দারুণ কাজ করতে পারে। বমি বমি ভাব দূর করতে লটকন খেতে পারেন। অতিরিক্ত লটকন ক্ষুধামন্দার কারণ তাই যারা ওজন কমাতে চান তারা বেছে নিতে পারেন এ ফলকে। লটকনে থাকা আয়রন হাড়ের সুরক্ষায় কাজ করতে পারে।
যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত লটকন খান। এ ফল রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে রক্ত স্বল্পতার সমস্যা দূর করবে। ঝটপট এনার্জি বাড়াতে, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লটকন। যারা প্রায়ই মুখে ও ঠোঁটের কোণে ঘা হওয়ার সমস্যায় ভোগেন তারা লটকন খেতে পারেন, উপকার পাবেন। তবে মনে রাখতে হবে লটকনে পটাসিয়ামের পরিমাণ বেশি। তাই কিডনি রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া লটকন খাবেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ