কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের উদ্যোগে “আরসিআরসি মুভমেন্ট ও বেসিক ফার্স্ট এইড” বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকালে কালিয়াকৈর অফিসার্স ক্লাবে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-অ্যাট-ল), চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট ও প্রশাসক, জেলা পরিষদ গাজীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সচিব এ.এম. আশরাফ হোসেন তুলু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার নুরুল ইসলাম ও সদস্য সচিব এম. আনোয়ার হোসেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মানবিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মানবসেবামূলক কাজে আরও দক্ষ ও সচেতন করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। আগামী ২২ জুন পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা 