বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বয়লার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অটো গ্রীন অয়েল কোম্পানি নামের ওই কারখানাটি পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত। এই কারখানায় মূলত পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল তৈরি করা হয়। আজ শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, টঙ্গীর ডিউটি অফিসার সবুজ মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কলেজ গেট এলাকায় বয়লার বিস্ফোরণের পর কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ২৩ জানুয়ারি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের এই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছিল। পরে কারখানার নাম পরিবর্তন করা হয়।

বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
আগামী ৬ মাসে চালু হচ্ছে ৫টি শিশু হাসপাতাল
১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা 