News Bangla 24 BD | শপথ নিলেন জেলা পরিষদের চেয়ারম্যানরা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শপথ নিলেন জেলা পরিষদের চেয়ারম্যানরা


নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ৫৯ জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথবাক্য পাঠ করান।

এসময় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ার‌ম্যানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের মানুষকে ভালভাবে সেবা দেয়া যায়। এলক্ষ্যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নিই। আগে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিলো। এবার সরাসরি নির্বাচন দেয়া হলো।

তিনি আরো বলেন, শপথ নিয়ে আপনাদের কাজ হবে জনগণের সেবা নিশ্চিত করা। দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়ে আপনাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক বাধা আছে, তা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। গত ২৮ ডিসেম্বর সারা দেশের ৫৯ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ