শুক্রবার শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে ১৩ জানুয়ারী শুক্রবার। বাংলাদেশের ১৭টি জেলার মুসল্লিদের পাশাপাশি ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার বাদ ফজর মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে টঙ্গীর তুরাগ পাড়। মহান আল্লাহতালার কৃপা লাভের আশায় কিশোর, যুবক, বৃদ্ধসহ সব বয়সের শ্রেণি-পেশার মুসল্লিরা ছুটে আসছেন ইজতেমা ময়দানে। হজের পর মুসল্লিদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা।
ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন বলেন, এ বছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লি। এর মধ্যে প্রথম ধাপে অংশ নেবেন দেশের ১৭টি জেলার মুসল্লি। এছাড়া বিদেশি মুসল্লিরাও আসতে শুরু করেছেন। আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। এরপর ২০ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ধাপ।
এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ হয়েছে ইজতেমার ময়দানের। প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে ইজতেমা উপলক্ষে বুধবার থেকে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের মুসল্লিরা। দলে দলে মুসল্লিরা ময়দানে এসে খুঁজে নিচ্ছে যার যার খিত্তা।
প্রথম ধাপে যেসব জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা ও যশোর।
0

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 