News Bangla 24 BD | সরকারের তিন বছর পূর্তি: সব চ্যালেঞ্জেই জয়ী শেখ হাসিনা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সরকারের তিন বছর পূর্তি: সব চ্যালেঞ্জেই জয়ী শেখ হাসিনা


আজ ১২ জানুয়ারি বর্তমান সরকারের তিন বছর পূর্ণ হচ্ছে। ২০১৪ সালের এই দিনে দ্বিতীয় মেয়াদের জন্য সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

দ্বিতীয় মেয়াদের তিন বছরের পথ পরিক্রমায় এখন অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার। বিশেষ করে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে ব্যর্থতার চেয়ে সাফল্যের পাল্লাই ভারি। আন্তর্জাতিক অঙ্গনেও সরকারের ভাবমূর্তি বেশ উজ্জল।

পদ্মার বুক চিরে তৈরি হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ঢাকার বুকে মেট্রোরেলের স্বপ্নও এখন আর স্বপ্ন নয়। খাদ্যনিরাপত্তায় প্রশংসা মিলছে বিশ্ব সংস্থার। দেশজুড়ে জঙ্গি বিরোধী কার্যকর অভিযান। জঙ্গি-সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স। কৌশলী পররাষ্ট্রনীতিতে বিরোধী শিবিরকেও বাগে আনতে সক্ষম হচ্ছে সরকার। সরকারের সফলতা আর এগিয়ে যাওয়ার প্রমাণ মিলেছে সাধারণ মানুষের মুখেও।

তবে সরকারের দ্বিতীয় মেয়াদের শুরুটা কিন্তু ছিল বেশ চ্যালেঞ্জের। শঙ্কা ছিল, ছিল উদ্বেগও। কী হতে যাচ্ছে? কলহের রাজনীতিতে দেশ কি আবার নিমজ্জিত হচ্ছে-এমন আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল দেশের রাজনীতির অঙ্গনে। শুরু ২০১৩ সালে। সর্বত্রই অনিশ্চয়তা। রাজনীতির মারমুখী অবস্থানে জনজীবন যেন তখন ওষ্ঠাগত।

একদিকে প্রধান বিরোধী দল বিএনপির জোটগতভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, অন্যদিকে স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন শিবিরের পক্ষ থেকে নানান ধরণের ষড়যন্ত্র আর নাশকতা। এসব মিলে ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অস্থির সময় পার করে আওয়ামী লীগ সরকার।

কিন্তু অস্থিরতর মধ্যেই জাতীয় নির্বচন দিয়ে ফের ক্ষমতায় চলে আসে মহাজোট সরকার। ওই নির্বাচন নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও এরপর শেখ হাসিনার সহসী নেতৃত্বে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসিয়ে মসৃণ পথে এগোতে থাকে সরকার।

ক্ষমতায় এসে আত্মবিশ্বাস ফিরে পেয়ে সরকার উড়িয়ে দেয় আগাম নির্বাচনের দাবি। জাতীয় ওই নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচন দিয়ে সরকার স্থানীয় পর্যায়ও সংগঠনকে শক্তিশালী করতে সমর্থ হয়। এরপরও সরকার পতনের আন্দোলন হয়েছে। কিন্তু দুর্বল বিএনপি সেসব আন্দোলনে সরকারের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি।

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, যেন এক অদম্য গতিতে। শঙ্কা, আতঙ্ক কাটিয়ে ফি মেয়াদের সরকার আজ অনেক আত্মবিশ্বাসী। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ববাসীও আজ সরকারের অনেক সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে।

সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা উন্নয়ন এবং গণতন্ত্র উভয়ে বিশ্বাসী। স্বাধীনতার পর এতো উন্নয়ন আর কোনো সরকারের আমলে হয়নি। আমাদের আত্মবিশ্বাস আমাদের উন্নয়ন।

দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়ন, রাজনীতি আর গণতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগের দায় আছে। এ দায়ের কারণেই আওয়ামী লীগ জনআস্থা তৈরিতে সক্ষম হয়েছে। উন্নয়ন প্রশ্নেও আমরা যেমন আর কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, তেমনি রাজনীতির মাঠেও না।

এ বিভাগের অন্যান্য সংবাদ